1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

জাতীয় পরিচয়পত্র নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সিইসি ও স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৯ Time View

চিঠি দিয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি-র দায়িত্ব নেয়ার সুযোগ নেই বললেন সিইসি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যথাস্থানেই জাতীয় পরিচয়পত্র তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার এনআইডি’র দায়িত্ব কার কাছে থাকবে তা নিয়ে মন্ত্রী ও সিইসি আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন।

ছবিসহ ভোটার পরিচয়পত্র প্রকল্পের ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি’র তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তৈরির দায়িত্ব পালন করে আসছিলো নির্বাচন কমিশন।

সম্প্রতি জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হাতে ন্যাস্ত করার সিদ্ধান্ত হয়। গেলো রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্তটি জানিয়ে চিঠি দেয়।

তিনদিন পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, একটি চিঠি দিয়ে এ দায়িত্ব নেয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ভোটের স্বার্থে দীর্ঘদিনের চেষ্টায় এনআইডি তৈরি হয়েছে। কমিশনের কাছ থেকে এনআইডি চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে। কার্ডের পুরো বিষয়টি স্থানান্তরের আগে অবশ্যই আলোচনার প্রয়োজন আছে। সেজন্য অবিলম্বে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব আসবে বলেও আশা প্রকাশ করেন নুরুল হুদা।

আরেকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব যথাস্থানে দেয়া হয়েছে। এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনে-বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনেছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের চুরি যাওয়া ও টেন্ডারে বিক্রি করে দেওয়া বিশেষায়িত ল্যাপটপ দিয়ে রোহিঙ্গাদের ভোটার করা ও তাদের নামে জাতীয় পরিচয়পত্র ইস্যুর বিষয়টি ধরা পড়লে এ নিয়ে শুরু হয় নড়াচড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ