1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর-২-এ জিতলেন নৌকার নুরউদ্দিন চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৪ Time View

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন জিতেছেন। সোমবার (২১ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু। চলে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনটি সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। সংসদ সদস্য শহিদ ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৬৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ