1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রাজশাহীতে ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৮ Time View

রাজশাহী নগরীতে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) দুপুরের দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জানায়, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিল ৪০ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেক তলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে।

জানা গেছে, ভবনটির মালিক ছিলেন স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবলু নামে এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এরপর থেকে বন্ধ ছিল নির্মাণকাজ। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেয়া হয়েছিল কিনা তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের নকশা অনুমোদন ছিল কিনা, কোনো ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিল তা তারা তদন্ত করে দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ