1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

করোনা আক্রান্ত মাহবুব তালুকদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৪ Time View

করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। শনিবার রাতে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেসময় অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে রোববার বিকেলে তাকে কেবিনে আনা হয়। রোববার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জ্বরে আক্রান্ত হন। রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জ্বর কমলেও অক্সিজেন লেভেল কম থাকায় তাকে পরে আইসিইউতে নেয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এনাম উদ্দিন আরও জানান, বর্তমানে মাহবুব তালুকদারের অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে। হাসপাতালে নেয়ার সময় তার শুধু জ্বর ছিল। কফ, কাঁশি বা অন্য কোনো রোগের উপসর্গ ছিল না। রোববার তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। পরীক্ষার ফল পজেটিভ এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ