1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ছয় দিন বিরতির পর সংসদ বসছে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৪ Time View

ছয় দিন বিরতির পর সংসদের বৈঠক আজ সোমবার (১৪ জুন) বসছে। বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি করা হয়।

সংসদের আজকের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ছাড়াও আজকের বৈঠকে আইন প্রণয়নসহ বেশকিছু কার্যক্রম রয়েছে।

দিনের কার্যসূচি থেকে দেখা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯-২০, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৪৬টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করবেন।

বৈঠকে আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন (রিমি) স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন।

এ ছাড়া আজকের বৈঠকে তিনটি বিল পাস হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ