1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫২ Time View

ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে আগামী ৩০ জুন পর্যন্ত দু’দেশের স্থলসীমান্ত বন্ধ থাকবে। রোববার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলতি বছরের ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। যার মেয়াদ শেষ হয় ৯ মে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন করে আরও ১৪দিন মেয়াদ বাড়ানো হয়। যা গত ২৩ মে শেষ হয়। এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবারও সময়সীমা বাড়ানো হলো ৩০ জুন পর্যন্ত।

দুই দেশের স্থলসীমান্ত বন্ধ থাকলেও ভারতে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম; তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার। করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ