1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ডিএমপিতে এডিসি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আজ শনিবার (১২ জুন) সকালে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বদলির তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পরিবহন), গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খানকে অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো. সাইফুল আলম মুজাহিদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ