1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩৭

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৯ জনের।

এদিকে একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে।

আজ বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ০৬ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৯, খুলনায় ১০, বরিশালে ০, সিলেটে ১, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদের মধ্যে বাসায় কারো মৃত্যু হয়নি। সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৯৪৯ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩১৯ জন এবং নারী ৩ হাজার ৬৩০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ