1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আফগানিস্তানের নতুন অধিনায়ক শাহিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৪ Time View

ফের নেতৃত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আসগর আফগানকে। টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি।

সোমবার (৩১ মে) এক বিবৃতিতে এ খবর জানায় এসিবি।

বিবৃতিতে বলা হয়, ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব দেয়া হয়েছে সিনিয়র মিডল-অর্ডার ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহিদিকে। এ দুই ফরম্যাটে তার ডেপুটি থাকবেন রহমত শাহ। টি-টোয়েন্টির সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন রশিদ খান। এই সংস্করণের নতুন অধিনায়ক শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

একটি টেস্ট ম্যাচ হারার কারণেই আফগানিস্তানের সফলতম অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে দেওয়া হলো। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল আফগানিস্তান। তবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচেই। কিন্তু প্রথম ম্যাচে আসগরের কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি বিধায় অধিনায়ক থেকে তাকে বাদ দিলো এসিবি।

ওই টেস্টে প্রথম ইনিংসে ১৩১ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংস ১৩৫ রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। দুই দিনে শেষ হওয়া ম্যাচটি তারা হেরেছিল ১০ উইকেটে।

২০১৯ সালের ডিসেম্বরে ফের নেতৃত্বে ফেরেন দেশটির সফলতম অধিনায়ক আসগর। দ্বিতীয় দফায় ১৫ মাস দায়িত্ব পালন করেন তিনি। এ পর্যন্ত আফগানিস্তানকে ৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন আসগর। সব দেশের হয়ে রেকর্ড।

এদিকে, লঙ্গার ভার্শন ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন হাশমতউল্লাহ শাহিদি। আফগানিস্তানের ৫ টেস্টের সবকয়টিতেই খেলেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে প্রথম ডাবল সেঞ্চুরিও করেছেন হাশমতউল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ