1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যবিপ্রবি’র ৬ কোটি টাকার বাজেট পেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১২-১৩ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জামাল হোসেন যবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারের কাছে এ বাজেট পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (অর্থ ও হিসাব) মো. নূরুজ্জামান, উপাচার্যের একান্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামান ও ইঞ্জিনিয়ার হেলালুল ইসলাম।

যবিপ্রবি’র জনসংযোগ অফিসের জুনিয়র অফিসার হেলালুল ইসলাম জানান, ২০১১-১২ অর্থ বছরের সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের ৭ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার চাহিদার বিপরীতে নিজস্ব আয় ১ কোটি টাকাসহ ৬ কোটি ৭ লাখ টাকার বাজেট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক অনুমোদিত হয়।

এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) অনুদান ৫ কোটি ৭ লাখ টাকা।

২০১২-১৩ অর্থ বছরের মূল বাজেটে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ৯ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার বিপরীতে নিজস্ব আয় ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৬ কোটি ৩ লাখ টাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) বরাদ্দ দিয়েছে। বাজেট ঘাটতি রয়েছে ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ