1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২ জন সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সাত সপ্তাহ পর কমল স্বর্ণের দাম

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৭ Time View

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বর্তমানে সেটাকে সচল করতে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়। কবে থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাস শুরু হবে, সে ঘোষণা আগামীকাল বুধবার আসতে পারে।

সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অবগত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে তা করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি ও আন্তঃমন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, আরও এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেয়া হতে পারে। এর পর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা আসতে পারে। সেই সঙ্গে ১৮ বছরের ওপরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা প্রদান কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে। টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে।

তারা আরও বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বেশি গুরুত্ব দিয়ে ক্লাস করানো হবে। অন্যদের জন্য সপ্তাহে একদিন ক্লাস। অনলাইন ও অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে। এসব বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

এদিকে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সোমবার (২৪ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ দিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে মানববন্ধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ