1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

ফাইনালে নিষিদ্ধ নেইমার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬২ Time View

ফ্রেঞ্চ লিগ ‘আ’- তে শীর্ষে থাকা লিলের ড্রয়ের ওপর বেঁচে আছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ভবিষ্যৎ। শিরোপার লড়াইয়ে তাই এখনো সম্ভাবনা টিকে আছে ফরাসি জায়ান্টদের। তবে ফাইনালের সেই মহারণে দেখা মিলবে না দলটির সেরা তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।

ফাইনালে নিষিদ্ধ হয়েছেন তিনি। এমন শাস্তির কারণটা জানলে বিষয়টিকে নেইমারের দুর্ভাগ্য বলবেন কেউ কেউ।

নেইমারভক্তরা বলবেন, নিশ্চিতভাবে এটা অবিচার ছাড়া আর কিছুই নয়। কারণ লিগের আগের ম্যাচে দুটি হলুদ কার্ড বা কোনো লালকার্ড দেখেননি নেইমার।

তবে কেন এই শাস্তি? জানা গেছে, নেইমারের অতীত ঘেঁটে কাসুন্দি বের করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার অতীতে সন্তুষ্ট হতে পারেননি তারা।

সেমিফাইনালে মঁপেলিয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। সেই ম্যাচ জিততে ঘাম ছুটে গিয়েছিল পিএসজির। দলের অন্যতম তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী বুধবার মোনাকোর বিপক্ষে ফাইনালে খেলতে নামবেন পিএসজি। কিন্তু মঁপেলিয়ের বিপক্ষে সেমিফাইনালে হলুদ কার্ড দেখা নেইমার সে ম্যাচে থাকছেন না।

হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার!

এ বিষয়ে এফএফএফ জানিয়েছে, নেইমারকে অতীত বিবেচনা করে শাস্তি দিয়েছে তারা। এক মাস আগেই লিলের তিয়াগো জালোর সঙ্গে মারামারি বাঁধিয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। ওই ঘটনার পর নেইমারকে সাবধান করা হয়, একই ধরনের কোনো ঘটনায় জড়ালে শাস্তি পাবেন। মঁপেলিয়ের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার সেই শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ