1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

গত ১৩ দিনে বেনাপোল দিয়ে ২৫৬৪ বাংলাদেশি এসেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪১ Time View

২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই হাজার পাঁচশ ৬৪ জন বাংলাদেশি নাগরিক দেশে এসেছেন। তাদের যশোরের বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়।

পরে সংখ্যা বেশি হওয়ায় পর্যায়ক্রমে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে।

আজ রোববার (০৯ মে) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও গৃহীত কার্যক্রম বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

বিভাগীয় কমিশনার বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতকরণে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে আগত যাত্রীদের খুলনা বিভাগের বিভিন্ন জেলার কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা সিভিল সার্জনের সহায়তায় কোয়ারেন্টিনে থাকা নাগরিকদের দেখাশোনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন জেলার এসব কোয়ারেন্টিন সেন্টারগুলোতে আজ থেকে বিজিবি মোতায়ন করা হবে।

বিভাগীয় কমিশনার বলেন, যাত্রী আনা-নেওয়া ও খাবারসহ অন্য সুবিধা নিশ্চিতকরণে জেলা প্রশাসন সার্বিক সমন্বয় করছে। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা সুস্থ আছেন। যাদের করোনা পজেটিভ রয়েছে তাদের সংক্রমণজনিত জটিলতা নেই। তবে সংক্রমিত ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করোনা ইউনিটে রাখা হবে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত, নতুন কোনো সংক্রমিত যাত্রীকে আনা হবে না। আগামী ১১ মে ২৬ এপ্রিলে আগত যাত্রীদের কোয়ারেন্টিন শেষ হবে। এসব ব্যক্তিরা সাফল্যের সঙ্গে কোয়ারেন্টিন সমাপ্ত করার সার্টিফিকেট পাবেন।

যশোর জেলায় এক হাজার একশ ৪০ জন, খুলনায় পাঁচশ ২১ জন, নড়াইল জেলায় ৯৯ জন, ঝিনাইদহে একশ ৬৩ জন, সাতক্ষীরায় তিনশ ৩০ জন এবং মাগুরাতে ৫০ জন যাত্রী কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন।

অবহিতকরণ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ