1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

নাটকীয় জয়ে ম্যানসিটির অপেক্ষা বাড়াল চেলসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪০ Time View

জিতলেই শিরোপা নিশ্চিত- এমন ম্যাচে নাটকীয় এক হার দেখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।

শনিবার রাতের ম্যাচটিতে ৩ পয়েন্ট দরকার ছিল ম্যানসিটির। তাতে সপ্তমবারের মতো শিরোপা উৎসবে মাততে পারত এদিনই। প্রথমার্ধে তারা দুর্দান্ত ফুটবল খেলে সেই রাস্তাও প্রায় গড়ে ফেলেছিল। কিন্তু ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়েছে সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসে। ৪৪ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়া চেলসি প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায়।

বিপজ্জনক জায়গায় গ্যাব্রিয়েল হেসুসকে ফেলে দেন চেলসির বিলি গিলমোর, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু আগুয়েরো সেই বলটি একদম দুর্বল শটে তুলে দেন চেলসি গোলরক্ষক এদোয়ার্ড মেন্দির হাতে।

আর্জেন্টাইন স্ট্রাইকারের সেই ভুলটাই পরে বড় আফসোসের কারণ হয়েছে ম্যানসিটির। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। ৬৩ মিনিটে হাকিম জিয়াচের মাটি কামড়ানো শটে সমতা ফেরায় সফরকারিরা।

এর পর চেলসির আরও দুটি সুযোগ নষ্ট হয় অফসাইডে। ১-১ গোলেই শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ম্যানসিটিকে পয়েন্টবঞ্চিত করেন মার্কোস আলোনসো। ডান দিক থেকে টিমো ওয়ার্নারের পাস আলতো টোকায় জালে ঢুকিয়ে দেন তিনি।

এই হারের পর ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ ম্যাচে পয়েন্ট ৬৭। ৩৫ ম্যাচে চেলসির এখন ৬৪।

চলতি মাসেই ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা একই প্রতিপক্ষের মোকাবেলা করবে। যে ম্যাচে টমাস টুখেলের দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে ম্যানসিটির বিপক্ষে পাওয়া সর্বশেষ দুই জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ