1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

আবিদের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬১ Time View

আবিদ আলির ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্টে রান পাহাড় গড়েছে পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ৫১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। জবাবে জিম্বাবুয়ে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন রেগিস চাকাবা (২৮) ও তেন্দাই শিসোরো (১)। তারা দুজন আজ আবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আউট হয়েছেন তারিসাই মুসাকান্দা (০), কেভিন কাসুজা (৪), ব্রেন্ডান টেলর (৯) ও মিল্টন শুম্বা (২)। জিম্বাবুয়ের চারটি উইকেট পাকিস্তানের চারজন বোলার ভাগ করে নেন। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান, হাসান আলী ও সাজিদ খান।

তার আগে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে প্রথম দিন শেষ করা পাকিস্তান শনিবার (৮ মে) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আরও ৪টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ২৪৬ রান যোগ করে। প্রথম দিনে ১১৮ রান নিয়ে অপরাজিত থাকা আবিদ আলীকে দ্বিতীয় দিনেও আউট করতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা।

তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ৩৯৩ বল খেলে ২৭টি চারের সাহায্যে। ৪০৭ বল খেলে ২১৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে অষ্টম উইকেটে ১৬৯ রান তোলেন নুমান আলী। দলীয় ৫১০ রানের মাথায় ব্যক্তিগত ৯৭ রানে নুমান আউট হলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ