1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ঈদের পর ২৫ হাজার স্কুল সরকারি হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১৪৫ Time View

ঈদের পরই ২৫ হাজার প্রাথমিক স্কুল জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাবের বর্ধিত অংশের অডিটরিয়ামে অনন্যা স্যোসাল ফাউন্ডেশন আয়োজিত ‘মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মোতাহার হোসেন বলেন, “রমজানের পরেই ২৫ হাজার প্রাথমিক স্কুল জাতীয়করণ করা হবে।”

তিনি বলেন, “পদ্মাসেতুর জন্য অর্থ সংগ্রহ নিয়ে কিছু মানুষ কথা বলছেন। স্বল্প সময়ের মধ্যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে। তখন যে কেউ স্বপ্রণোদিত হয়ে সরাসরি টাকা দিতে পারবেন।”

মাদক প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা ডাবল স্ট্যান্ডার্ড। ভালো কথাও বলছি আবার খারাপ কাজও করছি। মাদক প্রতিরোধে সবার আগে আমাদের নিজেদের শোধরাতে হবে। আগে নিজের ঘর ঠিক করতে হবে।”

অনন্যা স্যোসাল ফাউন্ডেশনের সভাপতি মজিবুর রহমান খোকনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীনমত পত্রিকার সম্পাদক খন্দকার আলী আজম, কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অনন্যা স্যোসাল ফাউন্ডেশনের উপদেষ্টা ডে. অশোক গুপ্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ