1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তিন নয়, বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

করোনার প্রকোপ বেড়েছে অনেক। সামনের দিনগুলোয় কি হবে, বলা যাচ্ছে না। তবে শিডিউলে আছে টিম বাংলাদেশের ব্যস্ত সূচি। শ্রীলঙ্কায় প্রচন্ড গরমে দুই টেস্টের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পরও বিশ্রাম মিলবে না টাইগারদের। মে মাসের মাঝামাঝি ঢাকা আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা।

তারপর সূচিতে আছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রিমিয়ার লিগ শেষ হবার পরপরই জাতীয় দলের জিম্বাবুয়ে খেলতে যাওয়ার কথা। জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশে আসার সূচি আছে অস্ট্রেলিয়ার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ঢাকায় আসার কথা রয়েছে অসিদের। সেটার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে বলা আছে, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রলিয়াও এই সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কেননা ভারত আর বাংলাদেশের কন্ডিশন বলতে গেলে একইরকম। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে ভালো প্রস্তুতি মনে করছে অসিরা।

প্রস্তাবিত এই সফরে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে সর্বশেষ খবর, তিন ম্যাচ নয়, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। আজ মঙ্গলবার মধ্যাহ্নে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আমরা তাদের তিনটির বদলে ৫ ম্যাচের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছি। সবকিছু ঠিক থাকলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সাথে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা খুব বেশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ