1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

আতঙ্কে অসি ক্রিকেটাররা, দেশে ফিরতে ব্যক্তিগত বিমান চাইলেন লিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৯ Time View

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে চলছে আইপিএল। পরিস্থিতি দেখে ইতিমধ্যেই অনেক বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট ছেড়ে দেশে ফেরত চলে গেছেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাইরা ইতিমধ্যেই দেশের বিমান ধরেছেন। বাকি যারা আছেন, তারাও যাতে ভালোভাবে যেতে পারেন সেজন্য দেশের ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন।

অনেকে ফিরে গেলেও আইপিএলের বিভিন্ন দলে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন এখনও। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন পেসার প্যাট কামিন্স। দিল্লি ক্যাপিটালস দলে আবার কোচ হিসেবে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং।

বাইরে ভয়াবহ পরিস্থিতি হলেও ক্রিকেটাররা অবশ্য বেশ সুরক্ষিত আছেন। তাদের বায়ো-বাবলে রাখা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ ঢুকতে পারছেন না কিংবা ক্রিকেটাররাও বাইরে যেতে পারছেন না। তারপরও মনের মধ্যে একটা আতঙ্ক ঠিকই ঘিরে ধরেছে অস্ট্রেলিয়ানদের। চুক্তি না থাকলে পারলে যেন এখনই চলে যেতেন তারা।

লিন বলেন, ‘আমি জানি অন্য অনেকের থেকে ভালো আছি আমরা। কিন্তু প্রচণ্ড কঠিন বায়োবাবল বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের, পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত বিমান হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনও শর্টকাটের কথা বলছি না। সব নিয়ম জেনেই আমরা সই করেছি। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে পারলে ভালো হয়।’

অসি ব্যাটসম্যানের আশা, বোর্ড খেলোয়াড়দের আয়ের যে অংশ পায়, সেখান থেকে ব্যক্তিগত বিমানের খরচ যোগাতে পারবে। লিনের কথা, ‘আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা সম্ভব কি না, সেটাই জানতে চেয়েছি বোর্ডের কাছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ