1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সানির ৫ উইকেট, বাংলাদেশ ৭১ রানে জয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১৪৮ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে ৭১ রানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। ২০ ওভারের ম্যাচে কোন বাংলাদেশি ক্রিকেটারের এটাই সবচেয়ে ভালো বোলিং। ৪ ওভারে একটি মেডেনসহ ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন সানি। আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও দারুণ হাত ঘুড়িয়েছেন। ৪ ওভারে ৯ রান দিয়ে তিনি নিয়েছেন দুটি উকেট। মূলত তাদের বোলিংয়ের কাছে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯০ রান করে বাংলাদেশ দল। তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। আশরাফুল ১৩ বলে ১৫ রান তুলে ম্যাক্স সরেনসেনের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তামিম ৩১ বলে করেন ৩১ রান। পল স্টারলিংয়ের বলে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন তিনি।

কোচ রিচার্ড পাইবাস সাকিব আল হাসানকে প্রোমশন দিয়ে তিন নম্বরে ব্যাট করতে পাঠান। শীর্ষ অলরাউন্ডার ঝড়ো ব্যাটিং দিয়ে ৩৩ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। তাতে ৯টি চারের মারও আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম অর্ধশতক। আগের ১৬ ম্যাচে সাকিবের সর্বোচ্চ ইনিংস ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের। ২০০৯ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের বিপক্ষে যে ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ, ওই ম্যাচে ৭ রান করেছিলেন সাকিব।

আরও দু’জন অসাধারণ ব্যাটিং করেছেন, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ১৫ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেন। মিডলঅর্ডার ব্যাটসম্যান জিয়াউর রহমানও আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকে ব্যাটে ঝড় তুলেছিলেন। ৫টি ছয়ের মারে ১৭ বলে খেলেছেন ৪০ রানের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে গিয়ে আইরিশ উদ্বোধনী জুটি ৩২ রান করলেও পরে আর ধারাবাহিক হতে পারেনি। পোর্টারফিল্ডকে ২৬ রানে সাজঘরে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু দেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। ২ রানের ব্যবধানে স্টারলিংকে ফিরতে হলো রাজ্জাকের রানআউটের শিকার হয়ে। এরপরে শুরু হয় সানি ভেলকি। তিনি একে একে ফিরিয়ে দেন ইডি জেসি, নিয়াল ও’ব্রেন, জন মনি, অ্যালেক্স কুসাক ও ট্রেন্ড জনসনকে। আয়ারল্যান্ডের পক্ষে শেষপর্যন্ত খেলে ৪১ রান করেন গ্যারি উইলসন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে স্বাগতিক দল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ