1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে একদিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২০৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৮ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস কেড়ে নিলো মোট ৫০৪ জনের প্রাণ। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৯৫ জনের শরীরে।

সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬১ নমুনা পরীক্ষায় ২০৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৫৯ জন এবং উপজেলার ৪৯ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে ৩০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে ২৮ মামলায় মোট ৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য এক হাজার মাস্কও বিতরণ করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ