1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

চালু হল কুয়েত ও বাহরাইনের বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৬ Time View

করোনার এই পরিস্থিতির মধ্যে আটকে পড়া প্রবাসীদের কাজে যোগ দেওয়া এবং দেশে ফেরার সুবিধার্তে চালু করা হয়েছে বিশেষ ফ্লাইট। এর অংশ হিসেবে আজ রোববার (২৫ এপ্রিল) থেকে কঠোর বিধিনিষেধে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগ দেওয়া নিশ্চিতে বাহরাইন ও কুয়েতে বিশেষ ফ্লাইট চালু করা হচ্ছে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এ নিয়ে মোট ৮টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলে নতুন করে দুই লাখের বেশি প্রবাসী কর্মী দেশে আটকা পড়েন। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের চার দেশ ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করে সরকার। বাণিজ্যিক কারণে চীনেও ফ্লাইট চালু করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের জন্যই ফ্লাইট চালু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, সরকার আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়ে তিন দিন করেছে। সেই সঙ্গে দুই ডোজ টিকা ও কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ ফ্লাইট চালুর পর এক সপ্তাহে ২৬ হাজার প্রবাসী বিদেশ গেছেন, আর দেশে ফিরেছেন চার হাজার। তবে ওমানে যাওয়া যাচ্ছে না। কারণ করোনার প্রকোপের কারণে ওমান বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এটিও ২৫ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ