1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তাসকিনের জোড়া আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬০ Time View

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন কোনো উইকেটই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে জুটিবদ্ধ হয়ে খেলেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও করুনারত্নে। পঞ্চম দিনের সকালে সেই জুটিই ভেঙেছেন তাসকিন। লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৫৪৬ রান। এরই মধ্যে তারা লিড নিয়ে ফেলেছে ৫ রানের।

সকালে ১৫৩.৪ ওভারেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। তার ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।

এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারতেœকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার।

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে জমা করে ৩ উইকেটে ৫১২ রান। টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে ড্র হচ্ছে ক্যান্ডি টেস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ