1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বেতিসের বিপক্ষে রিয়ালের ড্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬২ Time View

স্প্যানিশ লা-লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে জিতবে রিয়াল মাদ্রিদ- এটাই হয়তো ভেবেছিলেন দলীয় কোচ জিনেদিন জিদান। কিন্তু সেটা আর সম্ভব হলো না। সান্তিয়াগো বার্নাবুতে গোলশূন্যতে ড্র হয়েছে দুই রিয়ালের ম্যাচ। ফলে শিরোপা জয়ের ক্ষেত্রে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে কিছুটা পিছিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগ তৈরি করেন। তার কাটব্যাক পেয়ে রদ্রিগোর নেওয়া শট রক্ষণে প্রতিহত হয়। ওই আক্রমণেই সতীর্থের পা ঘুরে বল পেয়ে জোরালো শট নেন ফরাসি ফরোয়ার্ড, যদিও সেটি ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি গোলরক্ষককে। মজার ব্যাপার হলো প্রথমার্ধে দুই দল মিলিয়ে ওই এই একটি শটই ছিল লক্ষ্যে।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে ডান দিক থেকে রদ্রিগোর আচমকা জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে বাধা পায়। পাঁচ মিনিট পর বেতিসের দারুণ একটি সুযোগ নষ্ট হয়। তিন জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেস।

৬৫তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন বোরহা ইগলেসিয়াস। সামনে একমাত্র বাধা গোলরক্ষক। কিন্তু শট নিতে দেরি করে ফেললেন স্প্যানিশ ফরোয়ার্ড, ছুটে এসে বিপদমুক্ত করেন থিবো কোর্তোয়া। পরের মিনিটে পাল্টা আক্রমণে লুকা মদ্রিচের শট ঝাঁপিয়ে ফেরান বেতিস গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

৭৭তম মিনিটে মার্কো অ্যাসেনসিওকে তুলে এডেন হ্যাজার্ডকে মাঠে নামান জিদান। চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে নামলেন বেলজিয়ান ফরোয়ার্ড। পার্থক্য গড়ে দেওয়ার মতো তেমন কিছুই করতে পারেননি তিনি। ফলে পুরো ম্যাচে কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

এর ফলে উভয় দলই একটি করে পয়েন্ট পেয়েছে। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকছে রিয়াল মাদ্রিদ। এদিকে সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়েছে রিয়াল বেতিস। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে। আর ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩১ ম্যাচ খেলা বার্সেলোনা ৬৮ পয়েন্ট নিয়ে থাকছে তিন নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ