1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

হেফাজতের সব তাণ্ডবের ঘটনায় বিএনপি জড়িত ছিলো : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল হচ্ছে বিএনপি। তিনি বলেন, ঢাকা, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনায় বিএনপি জড়িত ছিলো।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সম্পৃক্ত- বিএনপির এ ধরনের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের এমন কথায় মানুষ হাসে। নিজেদের আড়াল করার জন্য যত কথাই তারা বলুক জনগণ তাদের বিশ্বাস করে না।

তিনি বলেন, হেফাজতের কিছু কিছু নেতা এরইমধ্যে বলেছেন তারা এই সন্ত্রাসী তাণ্ডবে বিশ্বাস করে না। হেফাজতের মধ্যে যারা এই আগুন সহিংসতায় অংশ নিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। এটা প্রমাণ হয়েছে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা সোনারগাঁর সব তাণ্ডবে বিএনপির নেতাকর্মীরা জড়িত। অপরাধকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এখানে কোনো দলীয় নেতা-কর্মীকে গ্রেফতার করার কোনো বিষয় নেই।

সরকার দেশকে নরকপুরিতে পরিণত করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, জনগণ মনে করে বিএনপির উসকানিতে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে নরকপুরি বানিয়েছিল। হেফাজত ইস্যুতে বিএনপি যতই কৌশলী অবস্থান নিক না কেন থলের বিড়াল বের হতে শুরু করেছে। জনগণের ওপর প্রতিশোধ নিতে বিএনপিই বর্বরতা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের সহায়তায় সরকার সাম্প্রদায়িক দানবীয় অপশক্তিকে মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ