1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

মুশফিক-লিটনের জোড়া ফিফটিতে ৫০০ ছাড়িয়ে টাইগাররা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪২ Time View

আলোর স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের পুরোটা খেলা হয়নি গতকাল। একঘণ্টা আগে বন্ধ হয়ে যায় খেলা। অবস্থার উন্নতি না হওয়ায় দিন শেষের ঘোষণা আসে। তার আগে বাংলাদেশ অবশ্য করে ৪ উইকেটে ৪৭৪ রান। ১০৭ বলে ৪৩ রান করে মুশফিক ও ৩৯ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ সেখান থেকে শুরু করে বাংলাদেশ। দুই ব্যাটসম্যানই সকালে ৫০ তুলে নিয়েছেন। বাংলাদেশও পার করেছে ৫০০ রানের রেকর্ড।

শেষ খবর পর্যন্ত বাংলাদেশ করেছে ৫১১ রান। ৫৫ রানে আছেন মুশফিক, সঙ্গে ৫০ রানে লিটন দাস।

শ্রীলংকার বিপক্ষে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং পাল্লেকেলের পরিবেশের মতো দর্শকদের চোখে মুগ্ধতার রেশ ছড়িয়েছে। সঙ্গে ক্যান্ডির পাহাড়ের মতো বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহটাকে উচ্চতা দিয়েছে তাদের ব্যাটিং।

আগের দিন দারুণ ব্যাট করা শান্ত দ্বিতীয় দিনও থাকলেন সাবলীল, ছন্দে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দেন দেড়শতে, সেখানেও থামেননি তিনি। ছুটছিলেন ডাবল সেঞ্চুরির পথে, শেষ অবধি অবশ্য সেটা পাননি। চমৎকার ইনিংসের সমাপ্তি হয়েছে বোকা বনে যাওয়া শটে।

১৭ চার আর ১ ছক্কায় ৩৭৮ বলে তার ১৬৩ রানের ইনিংসটি শেষ হয় লাহিরু কুমারার বলে তার হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে। শান্তর এই আউটে ডাবল সেঞ্চুরি না করতে পারার কিঞ্চিৎ আক্ষেপ যেমন আছে, থাকতে পারে আরও একটি আফসোসও। সেটাতে অবশ্য মুমিনুলও ভাগিদার। দুজন মিলে যদি আর ৫ বল খেলতে পারতেন, তাহলেই মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের বলের দিক থেকে সর্বোচ্চ ৫১৮ বল খেলার রেকর্ডটি ভাঙতে পারতেন।

শান্ত সেঞ্চুরি পেয়েছিলেন প্রথম দিনেই, দ্বিতীয় দিনটা তাই বেশি স্পেশাল মুমিনুল হকের জন্য। প্রায় আট বছরের ক্যারিয়ার তার, সেঞ্চুরিও তো কম করেননি, দশটি শতক টেস্টে। কিন্তু একটাও যে দেশের বাইরে করতে পারেননি। এই আক্ষেপ নিয়ে শেষবারের মতো শ্রীলঙ্কাতেই গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

এখন আর বিদেশের মাটিতে সফরের সময় তো কেউ বলতে পারবেন না- দেশে যত যাই করুণ না কেন, মুমিনুলের তো দেশের বাইরে কোনো টেস্ট সেঞ্চুরি নেই। আগের দশ সেঞ্চুরির চেয়ে মুমিনুলের এই সেঞ্চুরিটা তাই নিশ্চয়ই খানিকটা আলাদা। তবে এটাও আর বড় করা হয়নি।

মুমিনুলের ধৈর্যের প্রতিরূপ হয়ে থাকা এই ইনিংস থেমেছে লাহিরু থিরিমান্নের হাতে, ধনঞ্জয়া ডি সিলভার হাতে। ১১ চারে ৩০৪ বলে ১২৭ রানে থামে তার ইনিংস। এরপর অবশ্য আর কোনো সাফল্য পাননি স্বাগতিক বোলাররা। আগের দিনের মতো এদিনও লঙ্কান বোলার ও ফিল্ডারদের বেশ খাটতেই হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ