1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (২১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৫৭ পিস ইয়াবা, ৩০ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন, ১৭৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ