1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

দুবাইয়ে বসে মায়ের মৃত্যুর খবর পেলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৪ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের মা নুরজাহান আকতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তিনি। সম্পর্কে জাতীয় দলের আরেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসের আপন বড় খালা ছিলেন নুরজাহান আকতার।

মায়ের মৃত্যুর খবরটি দুবাইয়ে বসে পেয়েছেন ফারুক। ব্যক্তিগত কাজে বেশ কিছুদিন আগে দুবাই গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কিন্তু করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি।

এমতাবস্থায় জরুরি ভিত্তিতে দেশে ফেরার জন্য বাংলাদেশ বিমানের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাবেক সতীর্থ ক্রিকেটার হাসানুজ্জামান ঝরুর শরণাপন্ন হন ফারুক। কিন্তু সেখানেও কোনো উপায় পাননি দেশে ফেরার।

ঝরু জানিয়েছেন, আজ (শনিবার) সকালেই দুবাই থেকে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে সেটিও বাতিল হয়ে গেছে। দুবাইয়ে বসে মায়ের জন্য মন ছটফট করছে ফারুকের। কাঁদো কাঁদো গলায় ঝরুকে মায়ের মৃত্যুর সংবাদটি দিয়েছেন ফারুক।

সবমিলিয়ে ফারুক আহমেদরা ছিলেন সাত ভাইবোন। তাদের এক ভাই আগেই ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ছয় সন্তান রেখে গেছেন নুরজাহান আকতার। কিন্তু কোনো সন্তানকেই মৃত্যুর সময় কাছে পাননি তিনি। কেননা তার চার সন্তান আগে থেকেই থাকেন দেশের বাইরে, ফারুক আহমেদ আটকা পড়েছেন দুবাইয়ে এবং দেশে থাকা মেয়ে নিজে অসুস্থ হওয়ায় মায়ের কাছে যেতে পারেননি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুক আহমেদের মা ও নিজের বড় বোনের মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের মা সালমা আনজুম লতা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার মাতৃতুল্য বড় আপা নুরজাহান আকতার আর নেই। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ই এপ্রিল,শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে চার ঘটিকায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমার বড় আপার জন্য সবাই দু’আ করবেন।’

এর আগে শুক্রবার ভোরে ভিন্ন আরেক স্ট্যাটাসের মাধ্যমে সালমা আনজুম লতা জানিয়েছিলেন, করোনাভাইরাসের আক্রান্ত তার বড় বোন এবং চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। শেষ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হার মানলেন ৮৩ বছর বয়সী নুরজাহান আকতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ