1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

ধর্মের নামে নাশকতাকারীদের বিচারের সম্মুখীন হতে হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইনানুগভাবেই হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না।

আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের সরকারের কোনো দায় রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিঃসন্দেহে সরকারের দায় আছে। দায় আছে বলেই, সরকার নমনীয় হয়েছে, অনেকেই হয়তো সরকারের এই নমনীয়তা ভালো চোখে দেখছেন না। তার পরও আমি বলব রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অনেক কিছুই বিবেচনায় নিয়ে কাজ করতে হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তারা আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা ওড়ায় না। তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, তারা সেই অনুকরণেই ২৬ মার্চ থেকে ২৮ মার্চ সেই তাণ্ডব চালিয়েছে।

তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার স্লো বাট স্টেডি। আপনারা দেখছেন সেই সব সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা কোনোভাবেই তারা ছাড় পাবে না, ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ