1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

লকডাউন: ব্যাংক খোলা থাকছে ৪ ঘণ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১১৪ Time View

করোনার সংক্রমণ রোধে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে আট দিনের লকডাউন। সেজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকছে গণপরিববহন। তবে ব্যাংকে লেনদেন চলবে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত চলবে লেনদেন। সর্বাত্মক লকডাউনে ব্যাংকও বন্ধ থাকবে বলে যে প্রজ্ঞাপন জারি করেছিলো বাংলাদেশ ব্যাংক, তা প্রত্যাহার করে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ