1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শেষ ম্যাচেও জয় ওয়েস্ট ইন্ডিজের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১২
  • ১৩৭ Time View

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে নিউজিল্যান্ড। সুনীল নারিনের স্পিন ঘূর্ণি, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের অর্ধশতকে কিউইদের ২০ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ: ২৪১/৯ (ওভার ৫০)
নিউজিল্যান্ড: ২২১ (ওভার ৫০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী

আগেই সিরিজ জেতায় শেষ ম্যাচে নির্ভার হয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। যদিও টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। দলের ৩৭ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। জনসন চার্লেস (১৫) ও ডোয়াইন স্মিথকে (৯) আউট করেন টিম সাউদি। এছাড়া ক্রিস গেইলকে (৫) সাজঘরে ফেরান কাইল মিলস।

তারপরও বড় স্কোর গড়তে সমস্যা হয়নি স্বাগতিকদের। ডোয়াইন ব্রাভোর ৫৩ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৫৯ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে উইকেট নেন মিলস ও সাউদি।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সুনীল নারিনের স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড। একাই পাঁচ উইকেট নিয়ে কিউইদের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন ম্যাচ ও সিরিজ সেরা এই ডানহাতি স্পিনার। দলের হার এড়াতে না পারলেও একাই বুক চিতিয়ে লড়েছেন কেন উইলিয়ামসন। নারিনের বলে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তিনি। তার অর্ধশতকের সুবাদে গুটিয়ে যাওয়ার আগে ২২১ রান করতে সমর্থ হয় সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ