1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

লা লিগা: শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় জমজমাট।

বরাবরের মতো বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।

৭৯তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে পরিণত হয় ভাইয়াদলিদ। একজন কম নিয়েও ভালোই লড়াই করে যাচ্ছিল দলটি।

গোলশূন্য ড্রর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু একেবারে শেষ পর্যায়ে ৯০তম মিনিটে এসে ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

আসরে বাজে শুরুর পর গত ৫ ডিসেম্বর থেকে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রোনাল্ড কুমানের দল। যার মধ্যে জয় ১৬টি, ড্র তিনটি।

বার্সেলোনার পয়েন্ট এখন ৬৫। লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৬। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তিনি দলই খেলছে ২৯ ম্যাচ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ