1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিলসহ দুই বিল সংসদে উত্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল- ২০২১সহ দুটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। উত্থাপিত অন্য বিলটি হচ্ছে, হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল- ২০২১।

আজ রবিবার বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধনে একটি ট্রাস্ট গঠনের বিধানের প্রস্তাব করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল- ২০২১ উত্থাপন করা হয়। বিলে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্ট গঠন, কার্যক্রম, পরিচালনা, ট্রাস্টি বোর্ড গঠন, এর কার্যক্রম, দায়িত্বসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

নির্বিঘ্নে সুষ্ঠুভাবে হজ ও ওমরা পালন নিশ্চিত এবং এজেন্সিগুলোর নিবন্ধন ও ব্যবস্থাপনার বিধানের প্রস্তাব করে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১ উত্থাপন করা হয়। বিলে দেশের মুসলমানদের হজ ও ওমরা পালনে গমনাগমনসহ এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। এছাড়া হজ ও ওমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আরও উন্নত সেবা প্রদান করতে নিবন্ধন ও ব্যবস্থাপনায় আরো দক্ষতা ও জবাবিদহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৪০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ