1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভাসল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫২ Time View

জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভেসে যাচ্ছে ইংল্যান্ড। বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে থ্রি লায়নরা। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সাউথগ্যাট বাহিনী।

ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে ছিলো স্বাগতিকরা। নিজেদের সেরা তারকা রবার্ট লেওয়ানডোস্কি’কে ছাড়াই মাঠে নামতে হয় পোল্যান্ডকে। ফলাফল একেবারেই চাপে ফেলা যায়নি থ্রি লায়নদের।

১৯ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। ল্যাম্পার্ডকে সরিয়ে স্পট কিক থেকে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাকে নিজের করে নেন টটেনহ্যাম সুপারস্টার। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগটাও এসেছিলো তার সামনে। কিন্তু পোলিশ গোলরক্ষকের দৃঢ়তায় হয়নি তা।

এরপর পুরো প্রথমার্ধ্ব আর কোন গোলের দেখা পায়নি কোন দল।

ফিরে এসে অবশ্য ইংলিশদের বিপক্ষে সমতা আনে পোল্যান্ড। মোডেরের গোলে ৫৮ মিনিটে আনন্দে ভাসে পোলিশ শিবির। গোলরক্ষক আর ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির ফায়দা নেয় মোডের। যদিও এতে, শেষ রক্ষা হয়নি পোলিশদের।

৮৫ মিনিটে হ্যারি ম্যাগুয়েরে’র গোলে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত এই গোলটাই ব্যবধান গড়ে দেয় দু’দলের মধ্যে।

তিন ম্যাচের সবগুলোতে জয় পাওয়ায় গ্রুপের শীর্ষস্থানে আছে ইংল্যান্ড। আর ৭ পয়েন্ট নিয়ে দু’য়ে আছে হাঙ্গেরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ