1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

বিশ্বকাপ বাছাই: পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬১ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে বেলজিয়াম ও নেদারল্যান্ডের গোল উৎসবের রাতে দুঃস্বপ্ন ভাগাভাগি করতে পারে বেলারুশ ও জিব্রাল্টার।

বিশ্বকাপ বাছাইপর্বে গত ম্যাচের ব্যর্থতা ভুলে জয় তুলে নিলো পর্তুগাল। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী।

লুক্সেমবার্গ সিটি যেখানকার অর্ধেকের বেশি নাগরিক অভিবাসী। পর্তুগিজদের সংখ্যাটাও নেহাত কম নয়। তাইতো লুক্সেমবার্গের প্রকৃতি অনেকটাই আপন ক্রিশ্চিয়ানো রোনালদোর আর তার দলের কাছে। বিশ্বকাপ বাছাইয়ে বাগিয়েছে পূর্ণ তিন পয়েন্ট। যদিও আগে গোল হজম করে পর্তুগাল। ৩০ মিনিটে রদ্রিগেসের হেডে এগিয়ে যায় লুক্সেমবার্গ। তবে, ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি অতিথিরা। খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে পর্তুগিজদের সমতায় ফেরান দিয়াগো জতা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো ধারালো আর আক্রমণাত্বক হয়ে ওঠে রোনালদো বাহিনী। জাতীয় দলের হয়ে ১০৩ নম্বর গোলে পর্তুগালকে লিড এনে দেন রোনালদো। শেষদিকে জোয়াও পালিনহার গোলে স্কোরলাইন ৩-১। এ জয়ের ফলে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে পর্তুগাল।

ফিফা র‌্যাংকিংয়ে কেন এক নম্বরে বেলজিয়াম তা হারে হারে টের পেয়েছে বেলারুশ। স্কোয়াডে নেই এইডেন হ্যাজার্ড, রোমেলো লুকাকুরা তবুও শুরু থেকে শেষ বেলারুশের জালে গুনে গুনে আটবার বল পাঠিয়েছে বেলজিয়াম। দু’টি করে গোল করেন হান্স ভারাকেন আর লেনদ্রো ট্রোসার্ডের, বাকি চার গোল চারজনের।

কিং পাওয়ার থেকে কুইন ভিক্টোরিয়া গোল উৎসবের রাত। দুঃস্বপ্নের রাতটা ভাগাভাগি করে নিতেই পারে বেলারুশ ও জিব্রাল্টার। তবে, একটা সান্তনা খুঁজতেই পারে জিব্রাল্টার। বেলজিয়ামের মতো নেদারল্যান্ডসের কাছে দুই হালি গোল হজম করতে হয়নি।

মেমফিস ডিপাইয়ের জোড়া গোলের সাথে স্টিভেন, ডি ইয়ং, জর্জিনিয়ো, মালিন আর ভ্যান ডি বিকের স্কোরে ৭-০ গোলের বড় জয় ডাচদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ