1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫০ Time View

কাঁধের চোটের কারণে ভারতের একদিনের সিরিজ থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ার আইপিএলে খেলতে পারবেন না।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল জানিয়েছেন পুরো প্রতিযোগিতা থেকেই বাদ পড়ছেন দিল্লি অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ থেকে বাদ যাওয়ার কথা জানা গিয়েছিল বুধবার।

বৃহস্পতিবার জিন্দল টুইট করে লেখেন, ‘আমরা একেবারে বিধ্বস্ত আমাদের অধিনায়কের জন্য। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাব আশা রাখি। ভারতের তোমাকে প্রয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

এ বারের নিলামে স্টিভ স্মিথকে দলে নেয় দিল্লি। কিছু দিন আগেই তারা জানিয়েছিল অধিনায়ক থাকছেন শ্রেয়াসই। তবে এই চোট সব হিসেব পাল্টে দিল।

একদিনের সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়াস। নিশ্চিত চার বাঁচিয়ে দিলেও বাঁ কাঁধে চোট লাগে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ