1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আমি বেসিক্যালি নোয়াখাইল্লা: ফারিয়া শাহরিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৫ Time View

লাক্স তারকা ফারিয়া শাহরিন ক্যারিয়ারে প্রথমবার আলোচনায় এসেছিলেন একটি বিজ্ঞাপনের মডেল হয়ে। তারপর তিনি বেশ আলোচনায় এসেছেন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনে অভিনয় করে। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকে ‘অন্তরা’ চরিত্রে তাকে দেখতে পেয়েছে দর্শক।

তার অভিনীত পর্বগুলো মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছেন ফারিয়া। দেশ-বিদেশ থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। এবার নিজের ফেসবুকে থেকে লাইভে এসেছেন ফারিয়া। হঠাৎ লাইভে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

নোয়াখালীর ভাষা কীভাবে জানেন? লাইভে এমন প্রশ্নের উত্তরে ফারিয়া শাহরিন বলেন, ‘আমি বেসিক্যালি নোয়াখাইল্লা। আমার বাবা-মা নোয়াখাইল্লা। একদম জেনুইন নোয়াখাইল্লা কিন্তু বাসায় আমরা কেউ নোয়াখালীর ভাষায় কথা বলি না। নোয়াখালী ভাষা আসলে শিখিনি। আমার মা, নানুর সঙ্গে ফোনে কথা বলার সময় যেগুলো শিখেছি সেগুলোই নাটকে অ্যাপ্লাই করেছি।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সুপার ডুপার হিট নাটক উল্লেখ করে ফারিয়া আরো বলেন, ‘যখন আমি শুটিংয়ে গেছি তখন আমি নার্ভাস ছিলাম। আমি আমার সেরাটি দিতে চেয়েছিলাম। সেদিক থেকে খুবই নার্ভাস ছিলাম। মা, নানি, দাদিদের কাছ থেকে যেগুলো শুনেছি সেগুলোই অ্যাপ্লাই করেছি। যেমন ‘ল্যাদা ছুইটকা’, ‘দেড় টিয়ার গাবড়’, ‘হিছা দি হিডি’।

ফেসবুক লাইভে ফারিয়ার শাহরিন জানান, এখনো ব্যাচেলর পয়েন্টের সে ঘোরের মধ্যে আছেন তিনি। ঘোরটা কাটাতে চান না ফারিয়া। মানুষ তার আসল নাম ভুলে গেছে। সবাই তাকে ‘অন্তরা’ বলে ডাকে। দর্শকদের ভালোবাসার মুগ্ধ ফারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার সকল ভক্তদের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ