1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সম্পর্ক উন্নয়নের বার্তা: ইমরান খানকে শেখ হাসিনার চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৫ Time View

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যে আগ্রহ দেখাচ্ছে তাতে পাকিস্তানও বাদ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের সরকারপ্রধান ইমরান খানকে পাঠানো চিঠিতে এ বার্তা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

ইমরানকে মঙ্গলবার এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইমরান খানকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন।

সবশেষ শেখ হাসিনা লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ সেইসঙ্গে পাকিস্তানের জনগণের অবিচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ