1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দিচ্ছে কয়েকটি পত্রিকা: দিলীপ বড়ুয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ১৪৩ Time View

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, নেতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমের হলুদ সাংবাদিকতাকে প্রশয় দিচ্ছে দেশের কয়েকটি পত্রিকা।

দুটি পত্রিকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “নেতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমের হলুদ সাংবাদিকতাকে প্রশয় দিচ্ছে কেউ কেউ। তারা বিকৃত সংবাদ পরিবেশন করে রাজনীতিবিদদের চরিত্র হনন করার চেষ্টা করছে। এর মাধ্যমে বর্তমান সরকার ও বিরোধী দলকে রাজনীতি থেকে মাইনাস করে আবারও ওয়ান ইলেভেন শক্তিকে উৎসাহিত করছে তারা।”

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যম প্রচারিত বিভিন্ন টকশোর সমালোচনা তিনি বলেন, “রাতে টকশো শুনলে মনে হয় এদেশে কোনো সরকার নেই। তারা শুধু সরকারের নেতিবাচক দিকগুলোই দেখেন ইতিবাচক দিকগুলো তাদের চোখে পড়ে না।”

মন্ত্রী আরো বলেন, “৪০ বছর পরও দেশে কিছু অপশক্তি আছে। যারা জাতির পিতাকে স্বীকার করে না। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”

তিনি বলেন, “দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের শক্তি এবং বিপক্ষের শক্তিতে বিভক্ত হয়ে গেছে। বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার গত নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছে আগামীতেও প্রত্যাখান করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডা. রশিদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ