1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে স্টুয়ার্টগার্টের বিপক্ষে বায়ার্নের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬০ Time View

বুন্দেজ লিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে স্টুয়ার্টগার্টের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে পোলিশ তারকার তিন গোল ছাড়াও অপর গোলটি করেছেন সার্জ গ্যানাব্রি। চারটি গোলই এসেছে প্রথামার্ধে।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ১২তম মিনিটে লাল কার্ড দেখে বিদায় নেন আলফোনসো ডাভিয়েস।

১৭, ২৩ ও ৩৯ মিনিটে গোল তুলে হ্যাটট্রিক আদায় করেন লেওয়ানডস্কি। এতে চলতি মৌসুমে ৩৬ ম্যাচে ৪২ গোল করলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অন্যদিকে ম্যাচের ২২ মিনিটে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড গ্যানাব্রি।

এই জয়ে শীর্ষ স্থান আরও পোক্ত করল মিউনিখের দলটি। জার্মান লিগে ২৬ ম্যাচ শেষে ১৯ জয়ে মোট পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৯ জয়ে স্টুয়ার্টগার্টের পয়েন্ট ৩৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ