1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মোদির সফরে ৩ সমঝোতা স্মারক সই হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫০ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে সেসব এখনো চূড়ান্ত হয়নি।

আজ সোমবার (১৫ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে ৫ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১১ সালে তিস্তা চুক্তির পাতায় পাতায় সই আছে। তখন দুই দেশের সচিবরা তাতে সই করেছিলেন। তবে সেটা আর বাস্তবায়ন হয়নি।

ভারতের প্রধানমন্ত্রীর ওড়াকান্দি সফরের সঙ্গে সে দেশের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, ওড়াকান্দির তীর্থস্থানে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করতে যাচ্ছেন। সেটা একটি তীর্থস্থান, সে কারণেই তিনি সেখানে যাচ্ছেন।

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ৩ কোটি ডোজ টিকা আসছে। আরও ৩ কোটি ডোজ টিকা আনার পরিকল্পনা আমাদের রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকেও টিকা আনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ -২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সফরকালে তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়ও যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ