1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

বাংলানিউজের প্রতিবেদনের জের রোববার থেকে সংশোধিত ৫০ টাকার নোট বাজারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

শিল্পাচার্য জয়নুল আবেদিন এর নামের বানান শুদ্ধ করে পুনরায় বাজারে ছাড়া হচ্ছে ৫০ টাকা মূল্যমানের নতুন সেই নোট।

রোববার থেকে এ নোট বাজারে ছাড়া হচ্ছে। তবে কোনো আনুষ্ঠানিকতা করা হচ্ছে না। এর আগে গত ৭ মার্চ অন্য আরো দুটি নোটের সঙ্গে ৫০ টাকার নোটও প্রচলনে দেওয়া হয়। কিন্তু তাতে শিল্পাচার্য ‘জয়নুল আবেদিনের’ নামের বানান ভুল করে ‘আবেদীন’ ছাপা হয়েছিলো।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি এবং গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

প্রসঙ্গত, বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিনের নামের বানান ভুলের বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসে। বিষয়টি নিয়ে ঘটনার দিনই বাংলানিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে। পরে গভর্নরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বৈঠকে নোটটি সংশোধন করে ছাপার আগ পর্যন্ত প্রচলনে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। এছাড়া এ নোট নতুন করে মুদ্রনেরও উদ্যোগ নেওয়া হয়।

তথ্যমতে, ৫০ টাকার ঐ নোটের পেছনে শিল্পাচার্যের একটি জলরং চিত্রকর্ম ব্যবহার করা হয়। গ্রামীণ কৃষকের ছবি সম্বলিত ‘মই দেয়া’ শিরোনামের ঐ ছবিতে শিল্পীর নাম ভুল করে জয়নুল আবেদীন লেখা হয়েছিলো।

এএফএম আসাদুজ্জামান জানান, “কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রোববার থেকে সংশোধন করে ৫০ টাকার নোটটি বাজারে ছাড়া হচ্ছে। এদিন থেকে বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকগুলোর শাখা থেকে এ নোট লেনদেনে চলে যাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ