1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৮ Time View

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, শুক্রবার কিছুটা সুস্থ বোধ করার পর চিকিৎসকদের কাছে ছাড়পত্রের অনুরোধ জানিয়েছিলেন মমতা।
চিকিৎসকরা জানান, বাড়ি ফেরার মতো অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন চিকিৎসা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে মমতাকে জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানায়, প্লাস্টার কেটে দেখা গেছে, মমতার পায়ে ফোলা কমেছে। শুক্রবার নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়। কিছুদিন মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। বিশেষ ধরনের চটি পরে হুইলচেয়ার ব্যবহার করা যাবে।

১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর পড়ে গিয়ে পায়ে-কোমরে চোট পান মমতা। নন্দীগ্রাম থেকে কলকাতার এসএসকেএমে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় তাকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ