1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তাই ঘুম হয়নি শ্রাবন্তীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৬০ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আগে যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন নির্বাচনের কোন আমেজ ছিলো না। নির্বাচনের ডামাডোলও বাজেনি সে সময়। ঘনিয়ে এসেছে ভোটের দিনক্ষণ। তাই বিজেপির প্রচার কর্মসূচিকে উচ্চ সুরে বেঁধে দিতে আজ রবিবার ব্রিগেডে সমাবেশ করবেন নরেন্দ্র মোদি।

রাজ্যে ‘বিজেপি হাওয়ার জোর’ বোঝাতে ভিড়ের নিরিখেও নতুন রেকর্ড তৈরির লক্ষ্য নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। সঙ্গে মঞ্চে বিভিন্ন চমক থাকছে বলেও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আর এই ব্রিগেডে যোগ দেয়ার কথা রয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এই অভিনেত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রথম সাক্ষাতের আগের রাতে প্রায় ঘুম হয়নি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। সকাল-সকাল উঠে গিয়েছে। রাতে বলতে গেলে ঘুম হয়নি। কারণ, প্রথমবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। অত্যন্ত উত্তেজিত। সোনার বাংলায় আসার জন্য স্বাগত জানাব।’

একইসঙ্গে তিনি জানান, বিধানসভা ভোটের প্রার্থী হওয়ার আশা করছেন তিনি। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ‘উপরওয়ালার’ উপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ