1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আগামী সপ্তাহে ৪ কোম্পানির এজিএম, ইজিএম ৩টির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১২
  • ৯৯ Time View

আগামী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ৩ প্রতিষ্ঠানের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠেয় এজিএম’র তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যাংকিং খাতের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রকৌশল খাতের ইস্টার্ন কেবলস লি., বাংলাদেশ সার্ভিসেস লি. ও মারিকো বাংলাদেশ লি.।

ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের এজিএম শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করে।

ইস্টার্ন কেবলসের লিমিটেডের এজিএম কোম্পানির চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ১৮ জুলাই বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকাস্থ রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রস্তাব দেয় কোম্পানির বোর্ড।

মারিকো বাংলাদেশের এজিএম ১৯ জুলাই বৃহস্পতিবার এয়ারপোর্ট রোড সংলগ্ন গলফ গার্ডেনের আর্মি গলফ ক্লাবে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে।

বিশেষ সাধারণ সভা ৩ কোম্পানির

এদিকে আগামী সপ্তাহে ৩টি প্রতিষ্ঠানের ইজিএম অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- ব্যাংকিং খাতের সোস্যাল ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও ডেল্টা স্পিনার্স লিমিটেড।

সোস্যাল ইসলামী ব্যাংকের ইজিএম ১৪ জুলাই শনিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হবে। জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়ামের ইজিএম অনুষ্ঠিত হবে শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত হোটেল সেন্ট মার্টিনে।

আর ডেল্টা স্পিনার্সের ইজিএম বুধবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের গৌরিপুরের কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ