1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কার্টুনিস্ট কিশোর।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে আদালতের দেয়া জামিনে মুক্তির আদেশের নথি কারা কর্তৃপক্ষের নিকট পৌছালে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।

এর আগে বুধবার প্রায় ১০ মাস পর জামিন পান কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর। অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

গত সোমবার (১ মার্চ) জামিন বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয় সেই একই মামলার আসামি কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর। এর আগে (২৮ ফেব্রুয়ারি) রবিবার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে, তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। এ সময় আসামির আইনজীবী র‌্যাব হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে আনেন। এ বিষয়ে আইনি প্রতিকারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কিশোরকে হাজির করে অভিযোগ দাখিলের জন্য একটি আবেদন করবেন বলে জানান তিনি।

গত ১৩ জানুয়ারি কার্টুনিস্ট কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও লেখক মুশতাক আহমেদকে অভিযুক্ত করে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ। এ ছাড়া জুলকারনাইন খান ওরফে সামিসহ অন্য ৮ জনকে অব্যাহতির আবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ