1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দ্রুত জনবল নিয়োগের নির্দেশ আইসিটি প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৬ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা সভা আজ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক সভাপতি হিসেবে সভায় অনলাইনে যুক্ত হন।

সভায় প্রতিমন্ত্রী দেশের সকল ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া আইসিটি বিভাগের অধীন সংস্থা, দপ্তর ও প্রকল্পসমূহের শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দেন।

সভায় জানানো হয়, ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬শ’ ইউনিয়নের মধ্যে দেশের ২ হাজার ৫শ’ ইউনিয়নে নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম ইন্টিগ্রেশন কানেক্টিভিটি সম্পন্ন হয়েছে। আইসিটি বিভাগের প্রকল্পসমূহের ফেব্রুয়ারি’ ২০২১ পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ দশমিক ৮৩ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৩শ’৬৭ দশমিক ১৯ কোটি টাকা।

এছাড়া, সভায় এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ইমেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী প্রকল্প, কালিয়াকৈর হাইটেক পার্কসহ অন্যান্য হাইটেক পার্ক উন্নয়ন প্রকল্প, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৮টি প্রকল্পের জন্য এডিপিতে ১ হাজার ৪১৪ দশমিক ৭৯ কোটি এবং আরএডিপিতে ৬৯৫ দশমিক ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ অনলাইনে যুক্ত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ