1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন : এম মোজাম্মেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

ভাসানচরে রোহিঙ্গারা বেশ ভাল পরিবেশে স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাস করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের নৌ বাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক।

আজ সোমবার (১লা মার্চ) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে এলে মেয়রের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এসে পৌঁছালে মেয়র তাঁকে উষ্ণ অভ্যত্থনা জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পারস্পারিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোন সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষন করলে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।

রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিস্কারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শিঘ্রই ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিস্কারের কাজ শুরু করা হবে বলে জানান।

পরে নৌ এরিয়া কমান্ডার নব নির্বাচিত মেয়রকে নৌ ভ্রমনের আমন্ত্রনও জানান। বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ