1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

কঙ্গনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৭ Time View

ফের বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ পুরনো এক মামলায় নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউডের সেনসেশান ৷ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ভারতের আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

কঙ্গনা রানাওয়াতের নামে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ ছিল মুম্বইয়ের আদালত। বর্ষীয়ান গীতিকার, কবি জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় এই নির্দেশ দিল অন্ধেরির এক নিম্ন আদালত। সোমবার (০১, মার্চ ২০২১) আদালতে হাজিরার কথা ছিল অভিনেত্রীর, তবে অনুপস্থিত ছিলেন কঙ্গনা, এর জেরেই তার নামে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এক সর্বভারতীয় সংবাদমাধম্যের মঞ্চে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করায় ২০২০ সালের নভেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা দায়ের করা হয়।

অন্যদিকে গত ৩রা ডিসেম্বর এই মামলায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন জাভেদ আখতার। এরপর আদালতের পক্ষ থেকে জুহু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে। পুলিশের জমা দেওয়া রিপোর্টে ভিত্তিতেই কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ