1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

আবারো একসঙ্গে সালমান-ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

ক্যাটরিনা কাইফকে নিয়ে আবারো পর্দায় আসছেন সালমান খান। ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাদের। এমনটাই জানা গেছে একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে।

৮ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার চিত্রায়ণ। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি। সিনেমার শুরু আগে প্রযোজনা সংস্থার অফিসে বিশেষ পূজাতেও অংশ নিয়েছেন সাল্লু-ক্যাট। তাদের সঙ্গে হাজির হয়েছিলেন ইমরান হাশমিও।

‘টাইগার থ্রি’ পুরো সিনেমার চিত্রায়ণ বিদেশে। লোকেশন, গান আর অ্যাকশনে চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে টিমের। তাই গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক মণীশ শর্মা। শুধু বলেছেন, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ। তৈরি থাকুন বলিউডের সবচেয়ে বড় সিনেমার জন্য।’

বি-টাউনের কেউ কেউ ধারণা করছেন, স্পাই থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। সালমান খান আপাতত ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ সিনেমার চিত্রায়ণ নিয়ে। শাহরুখ খানের সঙ্গে এ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ