1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা টিকটক তারকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০০ Time View

ভারতের বিখ্যাত টিকটক তারকা সমীর গায়কোয়াড় (২২) আর নেই। গত রোববার (২১ ফেব্রুয়ারি) পুনের ওঘোলিতে নিজ বাসভবনে আত্মহত্যা করেন এ তারকা।

তরুণকুলে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই ভিডিও নির্মাতা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা চিন্তা উদ্রেককারী ভিডিও পোস্ট করতে তিনি। এ খবরে সমীরের ভক্তকুলে শোক নেমে এসেছে।মারাঠি দৈনিক লোকসত্তার বরাতে ফিল্মিবিট আরও জানিয়েছে, পুনের ওঘোলির নিকাসা সোসাইটির বাসভবনে নিজ কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সমীর গায়কোয়াড়কে। পরে লোনিকান্দ পুলিশ স্টেশনে খবর দেন সমীরের ভাই প্রফুল্ল গায়কোয়াড়। সমীরের পরিবার তাঁকে লাইফলাইন হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এ তারকাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এখনও আত্মহত্যার সঠিক কারণ উদঘাটন করতে পারেনি। একজন পুলিশ কর্মকর্তা দৈনিকটিকে বলেছেন, তাঁরা কোনো সুইসাইড নোট পাননি। উল্লেখ্য, ওই দিন সমীর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপ করেছিলেন। সমীরের মৃত্যুর খবরে ভক্তরা শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা প্রয়াতের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সমীরের পরিবারে রয়েছেন তাঁর মা-বাবা ও ভাই। তিনি পুনের ওয়াদিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ